শিরোনাম
বাধ্যতামূলক আইনজীবী নিয়োগ করতে হবে সব কোম্পানিকে : আইনমন্ত্রীখিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে ককটেল বিস্ফোরণতারাবোর পৌরসভার উত্তর মাসাবোতে পুলিশ সদস্যের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগভারত সফরের পারিশ্রমিক পায়নি ব্রাজিল-উরুগুয়েহাসান মাহমুদের নতুন রেকর্ডমান্দায় বাংলা কিউআর ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা ও ক্যাম্পেইনপেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদখড় কেটে গোখাদ্য তৈরি, এভাবেই চলে পরিমলের জীবন-জীবিকাকালীগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশেদ খানেরঅক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজাআলফাডাঙ্গায় উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে বিদায়ী সংবর্ধনাআলফাডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে বিজয়ী তামিম আহমেদ

ভারত সফরের পারিশ্রমিক পায়নি ব্রাজিল-উরুগুয়ে

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

গত ৩ ও ৬ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ভারত। তবে দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ব্রাজিলের কাছে ৩-০ এবং উরুগুয়ের কাছে ৬-১ গোলে পরাজয়ের পর পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। ম্যাচগুলো ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও সফরকারী ব্রাজিল ও উরুগুয়ে এখনও পুরো ম্যাচ ফি বুঝে পায়নি। পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কলকাতায় ম্যাচ দুটি আয়োজন করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

অন্যদিকে পানামার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুতে। পানামা পুরো পারিশ্রমিক পেলেও ব্রাজিল ও উরুগুয়ে পেয়েছে পাওনা অর্থের মাত্র অর্ধেক। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বকেয়া পরিশোধের জন্য মেয়াদ শেষ হওয়ার আগেই ২০ কোটি রুপির একটি নির্দিষ্ট মেয়াদি আমানত (এফডিআর) ভাঙানোর প্রস্তাব দেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তবে ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্যদের আপত্তিতে সেই উদ্যোগ আটকে যায়। তাদের মতে, এফডিআরের অর্থ শুধু জরুরি প্রয়োজনে ব্যবহার করা উচিত। সহসভাপতি এনএ হারিসও স্মরণ করিয়ে দেন, এর আগে নির্বাহী কমিটি এফডিআর থেকে অর্থ না তোলার সিদ্ধান্ত নিয়েছিল।

জানা গেছে, ব্রাজিলের কাছে প্রায় ১৯ কোটি এবং উরুগুয়ের কাছে ৪ কোটি ৭০ লাখ রুপি বকেয়া রয়েছে। এই অর্থ পরিশোধে দুই দেশের কাছে সময় বাড়ানোর আবেদন করেছে এআইএফএফ। প্রত্যাশার তুলনায় কম টিকিট বিক্রি হওয়ায় আর্থিক সংকটে পড়েছে ফেডারেশন। টিকিট বিক্রি থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের লক্ষ্য থাকলেও অতিরিক্ত দামের কারণে দর্শকদের আগ্রহ কমে যায়। পরে কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডানের সমর্থকদের জন্য ছাড়ে টিকিট বিক্রি করা হয়। ব্রাজিলের ম্যাচে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ অফারও দিতে হয়েছে।

এ ছাড়া টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে অগ্রিম পাওয়া ২৫ কোটি রুপির একটি অংশ ফেরত দেওয়ার চাপও রয়েছে। ব্রাজিলের দলে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস, পিএসজির মারকিনিয়োস ও চেলসির এস্তেভাওয়ের মতো তারকারা থাকলেও তাদের ম্যাচ ফির পুরো অর্থ পরিশোধ করতে পারছে না ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফলে বড় আয়োজনের পর এখন আর্থিক দায় মেটানোই এআইএফএফের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ