শিরোনাম
সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতচলনবিল তাড়াশে জাতীয় যুব দিবস পালিতনাটোর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনবড়াইগ্রামে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভামুন্সীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, যুবঋণ ও পুরস্কার বিতরণকটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণআলফাডাঙ্গা নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিতগাইবান্ধায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপনপাইকগাছায় জাতীয় যুব দিবস পালিতসমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”-প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানি, জামায়াত নেতা আলহাজ্ব মো.

মুশরাফুল আলম ও মো. সফিয়ার রহমান এবং শিবির নেতা তামিম রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ