শিরোনাম
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়মধ্যরাতে মহাখালী বাসস্ট্যান্ডে বাসে আগুন‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন সামিরা খান মাহিকোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রীসেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণজয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি : দুই দফা হট্টগোলসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, সকলেই চকরিয়ারমিরপুরে যাত্রীবাহী বাসে আগুনহাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কুড়িগ্রাম জেলা বিএনপিরমহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানাইরানের স্থলপথের বাণিজ্য সীমিত করতে চায় যুক্তরাষ্ট্র

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ। এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাসটি মাত্র ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল, ফলে সৌভাগ্যবশত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

ডিসি বলেন, বাসের ভেতরে কর্মীরা যখন ট্রিপের টাকা গুনছিল, ঠিক তখনই বাইরে থেকে এই অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। আগুন দ্রুত নেভানোর কারণে বাসের শেষ দিকের দুটি সিটের ওপরের অংশ ছাড়া আর কোনো বড় ক্ষতি হয়নি।

সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত শনাক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ