শিরোনাম
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়মধ্যরাতে মহাখালী বাসস্ট্যান্ডে বাসে আগুন‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন সামিরা খান মাহিকোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রীসেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণজয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি : দুই দফা হট্টগোলসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, সকলেই চকরিয়ারমিরপুরে যাত্রীবাহী বাসে আগুনহাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান কুড়িগ্রাম জেলা বিএনপিরমহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানাইরানের স্থলপথের বাণিজ্য সীমিত করতে চায় যুক্তরাষ্ট্র

সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে বনানী থানার সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গার্ড রুমের কাচ ভেঙে গেছে, তবে কেউ হতাহত হয়নি।

ঘটনার পর বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করে। এ ছাড়া ঘটনাস্থলে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। সেটি নিস্ক্রিয় করতে পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বনানী থানা পুলিশ। আরও জানানো হয়, দুর্বৃত্তরা কীভাবে ঘটনাস্থলে এসেছিল এবং তাদের সংখ্যা কত ছিল, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গার্ড রুম লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে। এতে গার্ড রুমের কাচ ভেঙে যায়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ