শিরোনাম
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী৫ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিকত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তানমাদকের কারণে শশীদল এলাকার সুনাম নষ্ট হতে দেব না: এমপি জসিম৭ দফার দাবি আদায় না হলে একদফা : ডাঃ শফিকুর রহমান তেজগাঁও এলাকায় যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ত্রাণ বিতরণ সম্পন্নশ্রীপুরে  বিএনপির নেতা  মোশাররফ সরকারের বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবগুড়ার শেরপুরে ইসলামিক এডুকেশন সোসাইটির উদ্যোগে বৃত্তি পরীক্ষাফ্যামিলি কার্ড বা ভাতা পেতে কেউ টাকা দাবি করলেই কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে- প্রতিমন্ত্রী পুতুল টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনিসিংড়ার দুর্গম বেড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের দাবি

ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

লাহোরে আজকের ফাইনালে আগে ব্যাট করে কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরি আর পবন রত্নায়েকের বড় ফিফটিতে ৮ উইকেটে ৩২৫ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে পাকিস্তান ৪৮.৩ ওভারে ৭ উইকেটে করেছে ৩৩১ রান।

ওয়ানডে ফাইনালের ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারত। আর পাকিস্তান সর্বশেষ ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল ঢাকায়। ২০০৮ সালের কিটপ্লাই কাপের ফাইনালে ভারতকে হারিয়ে।

অথচ আজ পাকিস্তানের শুরুটা মোটেও ভালো ছিল না। শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা শুরুতেই ফিরিয়ে দেন মাজ সাদাকাত ও বাবর আজমকে। পাকিস্তান তখন বিপদে।

সেখান থেকে দলকে টেনে তোলেন ফখর জামান। অবশ্য ভাগ্যদেবীও তাঁর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনবার জীবন পেয়েছেন ফখর। শ্রীলঙ্কাকে সেই সুযোগ নষ্টের মূল্যও দিতে হয়েছে ভালোভাবেই।

তরুণ সাদ বেগকে নিয়ে ১৪০ বলে ১৪৯ রানের জুটি গড়েন ফখর। সাদ খেলেন ৭৫ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস। এরপর ফখর নিজেই বদলে ফেলেন ব্যাটিংয়ের গতি। তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ফাইনালে দুটি সেঞ্চুরি করার কীর্তিও গড়ে আউট হন ৯৯ বলে ১২৭ রান করে। ১১টা চারের সঙ্গে ৬টা ছক্কা তাঁর ইনিংসে। মাদুশঙ্কা ফিরে এসে ফখরকে আউট করতেই ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। কিছুক্ষণ পর সালমান আগাও ফিরে গেলে পাকিস্তানের জয় নিয়ে সংশয় আরও বাড়ে।

সেই সংশয় দূর করার দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নেন হাসান ও আরাফাত। চাপের মুখে দুজনের ৯৪ রানের জুটি ম্যাচের ভাগ্যই বদলে দেয়। বিশেষ করে আরাফাতের ব্যাটে তখন রীতিমতো ঝড়। শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির মিডউইকেটের ওপর দিয়ে মারা ছক্কায় নিশ্চিত হয় পাকিস্তানের জয়। উল্লাসে ফেটে পড়ে লাহোরের গ্যালারি।

শ্রীলঙ্কার অবশ্য আক্ষেপ করার কারণ আছে। কামিন্দু মেন্ডিসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত্তি পেয়েছিল তারা। কামিন্দু করেন ১৩১ রান। পবন রত্নায়েকে ৬৫ বলে খেলেন ৭৭ রানের ইনিংস। দুজনের ১৪৬ বলে ১৪৬ রানের জুটিতে ৪১ ওভারেই শ্রীলঙ্কার রান পৌঁছে যায় ২৫৫-তে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ