শিরোনাম
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছে সরকার : তথ্য প্রতিমন্ত্রীতাজমিন হত্যার দায় স্বীকার সুমনেরমমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশস্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবরবার্সেলোনার টানা অষ্টম জয়পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণবর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরুমক্কা-মদিনা নিয়ে কোনো আপস নয়সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার এই হামলার ঘটনা ঘটে।

এরি নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা ঠিক কী কারণে ঘটেছে বা নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। সন্দেহভাজন হামলাকারীর বিষয়েও কিছু জানা যায়।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে এরি শহরের পুলিশপ্রধান রিক লোরো বলেন, ‘আমার ২৮ বছরের বেশি সময়ের কর্মজীবনে আমি এমন ঘটনা দেখিনি। শহরবাসী যে পরিমাণ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সাক্ষী হলো, এরি শহরে এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেছে বলে আমার মনে হয় না।’

এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এক বিবৃতিতে জানিয়েছেন, এই কঠিন সময়ে তাঁর প্রশাসনের পক্ষ থেকে এরি শহরের মেয়র দারিয়া ডেভলিনকে ‘সার্বিক সহায়তা’ দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ