শিরোনাম
একই দিনে দৌলতপুর ও গাংনী সীমান্তে বিএসএফের দুই পুশ-ইন চেষ্টা, রুখে দিল বিজিবিনাওড়ার রাবেয়া হত্যায় গ্রেপ্তার এক, আদালতে স্বীকারোক্তিসৌদিতে হামলায় ট্রাম্পের ক্ষোভ : ইঙ্গিত দিলেন যুদ্ধে যোগদানের৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও যুবশক্তিরনারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছে সরকার : তথ্য প্রতিমন্ত্রীতাজমিন হত্যার দায় স্বীকার সুমনেরমমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশস্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবরবার্সেলোনার টানা অষ্টম জয়পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণবর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

খুলনার পাইকগাছায় পুশবিরোধী অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আনুমানিক ৫ কেজি চিড়ি বিনষ্ট করা হয়। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কপিলমুনি বাজারে মৎস্য ও মৎস্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ভেজাল ও অনিরাপদ চিংড়ি বিক্রি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কপিলমুনি বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির বিষয়টি তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় আনুমানিক ৫ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বাংলাদেশ নৌ পুলিশ, পাইকগাছা, খুলনার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, চিংড়ি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিযোগ্য মৎস্যপণ্য। এ পণ্যের গুণগত মান, নিরাপদ সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু অসচেতনতা ও অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ডের কারণে অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে মাছ ও চিংড়ি বিক্রির ঘটনা ঘটে, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এ ধরনের অনিয়ম প্রতিরোধে বাজার পর্যায়ে নজরদারি জোরদার করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একই সঙ্গে মৎস্যপণ্য বিক্রির ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করা এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মৎস্যপণ্যের মান নিয়ন্ত্রণ, ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং চিংড়ি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ