শিরোনাম
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছে সরকার : তথ্য প্রতিমন্ত্রীতাজমিন হত্যার দায় স্বীকার সুমনেরমমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশস্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবরবার্সেলোনার টানা অষ্টম জয়পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণবর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরুমক্কা-মদিনা নিয়ে কোনো আপস নয়সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

## সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর দ্রুত বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। দু’জন প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবহিত আরও দুজনের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শনিবার (১০ অক্টোবর) একটি বিস্ফোরণের পর পরপরই বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকজনকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ইয়েমেনের ইরানপন্থী হুথিদের সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যে শনিবারের এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে এরই মধ্যে দুবার বিমানবন্দরটিতে হামলা হয়েছে। এতে চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া একটি উড়োজাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।  ফ্লাইট দুটি হলো বিজি৩৩৯ ও বিজি৩৪০। এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইট দুটির সময়সূচি পরিবর্তন কিংবা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পর্যালোচনা করছে বিমান কর্তৃপক্ষ।

এ ঘটনায় যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য সংস্থাটির কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ