শিরোনাম
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেছে সরকার : তথ্য প্রতিমন্ত্রীতাজমিন হত্যার দায় স্বীকার সুমনেরমমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিল দিল্লি পুলিশস্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবরবার্সেলোনার টানা অষ্টম জয়পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণবর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরুমক্কা-মদিনা নিয়ে কোনো আপস নয়সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক

তাজমিন হত্যার দায় স্বীকার সুমনের

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে হত্যার দায় স্বীকার করেন ঘটনায় গ্রেপ্তারকৃত অটোরিকশাচালক সুমন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান বলেন, বিচারক মমিনুল হকের কাছে আসামি সুমন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে শনিবার রাত সাতটা ২০মিনিটে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশের জানায়, গত বুধবার রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ৩০০ টাকা ভাড়ায় তাজমিনকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোরিকশায় তোলেন সুমন। পরে লালমাইয়ের একটি ফসলি জমিতে নিয়ে তাকে ধর্ষণ ও হত্যা করা হয় বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, হত্যার পর তাজমিনের আইফোন কুমিল্লায় বন্ধ করে তিনি চট্টগ্রামে পালিয়ে যান। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার একটি জঙ্গল থেকে তাজমিনের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর গ্রামের একটি ফসলি জমি থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অনিয়মিত ছাত্রী ছিল। তার বাড়ি যশোরে। পরিবারের সঙ্গে নগরীর রেসকোর্স এলাকায় থাকত সে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ