শিরোনাম
মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যাকৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে: রাষ্ট্রপতিনীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দগাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে এসআরবির সংবাদ সম্মেলনদেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

৭ মিনিটের ঝড় রিয়ালের

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

৩-১ গোলে পিছিয়ে পড়েও শেষ সাত মিনিটে তিন গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্য জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বদলি হিসেবে নামা কার্লোস এস্পি ও এন্দ্রিকের গোলে সমতায় ফেরার পর ৯০ মিনিটে জয়সূচক গোল করেন অ্যান্থনি রুডিগার। ম্যাচের ২০ মিনিটে মার্টেন ডি রুনের গোলে এগিয়ে যায় রোমা। তবে পাঁচ মিনিট পর কিলিয়ান এমবাপের শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢ়ুকলে সমতা ফেরায় রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল এমবাপের শততম ম্যাচ এবং ৭২তম গোল।

দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে ডনিয়েল মালেনের দুই গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রোমা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে একের পর এক রক্ষণাত্মক বদল আনেন স্বাগতিক কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি। কিন্তু শেষ দিকে রিয়ালের আক্রমণ সামলাতে পারেনি রোমার রক্ষণ। মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন এস্পি। এরপর ৮৫ মিনিটে আর্দা গুলারের কর্নার থেকে হেডে গোল করে সমতা ফেরান এন্দ্রিক। আর ৯০ মিনিটে গুলারের সেট-পিস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে রিয়ালের নাটকীয় জয় নিশ্চিত করেন রুডিগার।

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এক ড্র ও এক হারে দুই ম্যাচ শেষে রোমার সংগ্রহ মাত্র এক পয়েন্ট।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ