শুক্রবার বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোটে বার্সেলোনার হয়ে পরের দুই ম্যাচে মাঠে নামা হচ্ছে না অধিনায়ক রাফিনহার। লা লিগার গেটাফে ও চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচে থাকছেন না তিনি। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে মাঠে নেমে এই চোট পেয়েছেন তিনি। রাফিনহার চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বার্সা কোচ।
২৯ বছর বয়সী রাফিনহা অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলার সময় এই চোট পান। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় বারবার ভোগা এই ফুটবলারের নতুন চোটে উদ্বেগ বেড়েছে বার্সেলোনার।
হান্সি ফ্লিক জানিয়েছেন, চোট গুরুতর নয় তবে ক্লাব কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে রাজি নয়। বিশেষ করে গত মৌসুমে এই ফরোয়ার্ড একাধিকবার চোটে পড়ায়।
ফ্লিক বলেন, ‘এটা বড় কোনো চোট নয়।’ তবে রাফিনিয়ার অনুপস্থিতিতে আন্তর্জাতিক সূচির ব্যস্ততা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ। তার মতে, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে গুরুত্বপূর্ণ একজন আক্রমণাত্মক খেলোয়াড়কে হারাতে হচ্ছে দলকে।
চলতি মৌসুমে মূল ফরোয়ার্ড হিসেবে খেলার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন রাফিনহা। ইতোমধ্যেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে ১৪ গোল করে ফেলেছেন তিনি। এমন পারফরম্যান্সে এই মুহূর্তে ইউরোপের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
যদিও তার ক্যারিয়ারে চোট বারংবার বাধ হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালে বোস্টনে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচ খেলেও চোটে নিয়ে ফিরেছিলেন রাফিনহা। এরপর বিশ্বকাপেও হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েন।








