শিরোনাম
নিয়োগ হচ্ছে ৫ হাজার চিকিৎসক: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসাজঘরে ফিরলেন শহিদুল্লাহ : দুর্দান্ত বাউন্স এবাদতেরমধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণএবার আটক দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়ালদিল্লিতে মমতা, নেহা, ধ্রুব রাঠি, অভিজিৎসহ আটক শতাধিকস্বাস্থ্য নিয়ে কুসংস্কার দূর করার আহ্বানবাংলাদেশ-ভারত রপ্তানি : বাধা দূর করতে জোর বাংলাদেশেরদুই ম্যাচ মাঠে নামা হচ্ছে না রাফিনহারময়মনসিংহে শিশুকে বিষ খাইয়ে হত্যা করল সৎ মাআইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাতাজমীনের মোবাইল ফোন উদ্ধারকলকাতার জ্যোতিনগর কলোনিতে মুসলিমদের খাবার পানি বন্ধের অভিযোগ !

সাজঘরে ফিরলেন শহিদুল্লাহ : দুর্দান্ত বাউন্স এবাদতের

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

দিনের শেষ ভাগে ইবাদতের বাউন্সারে পুল খেলেন শহিদুল্লাহ। ব্যাটের কানায় লেগে বল উড়ে যায় ডিপ ফাইন লেগের দিকে। সেদিকে দৌড়ে গিয়ে সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন হাসান মাহমুদ। ২০ রানে ফিরলেন তিনি। ৬৪ রানে দুই উইকেট পড়ে আফগানদের।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম সেশনটা ভালোই কেটেছে। তবে একটি রিভিউ নষ্ট করার পাশাপাশি নিশ্চিত উইকেটের সুযোগও হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। সেদিকউল্লাহ আতালকে ফিরিয়ে আফগানিস্তানের শুরুর জুটি ভাঙেন হাসান মাহমুদ। ৩১ বলে তিন চারে ১৭ রান করেন সেদিকউল্লাহ। তার বিদায়ে ভাঙে ৬২ বল স্থায়ী ৩০ রানের জুটি।

আতালের উইকেট পাওয়ার আগে অবশ্য হতাশ হতে হয়েছে হাসানকে। তার বলে প্রথমে এলবিডব্লিউর আবেদন করে রিভিউ নেন অধিনায়ক শান্ত। কিন্তু সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। এরপরই হাসানের বলে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন আতাল। জোরালো আবেদন করেও এবার রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের কানায় লেগেই লিটনের হাতে জমা পড়েছিল।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ