শিরোনাম
পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণবর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরুমক্কা-মদিনা নিয়ে কোনো আপস নয়সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাকআ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০নিষিদ্ধ হলেন রোনালদোনিয়োগ হচ্ছে ৫ হাজার চিকিৎসক: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসাজঘরে ফিরলেন শহিদুল্লাহ : দুর্দান্ত বাউন্স এবাদতেরমধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিষিদ্ধ হলেন রোনালদো

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

অবশেষে রোনালদোকে আনুষ্ঠানিকভাবে সাময়িক নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। অনুমতি ছাড়া জাতীয় দলের ক্যাম্প ত্যাগের বিষয়ে ফেডারেশনের অভ্যন্তরীণ বিধি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। প্রাথমিক এই শাস্তির পর ঘটনাটি শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটি পুরো বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত শাস্তির মেয়াদ নির্ধারণ করবে।

উয়েফা নেশন্স লিগ চলাকালীন পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়ে বিতর্কের জন্ম দেয় ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই খবর চাউর হয় নিষিদ্ধ হতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই তারকা।

ফেডারেশনের নিয়ম অনুযায়ী, পর্তুগাল অধিনায়ককে এক থেকে ছয় মাস পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা থেকে নিষিদ্ধ করা হতে পারে। ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় সমর্থক ও সতীর্থদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রোনালদো। তবে নিজের কর্মকাণ্ডের জন্য শাস্তি হওয়া উচিত বলেও স্বীকার করেছেন এই ফরোয়ার্ড। অধিনায়ক হিসেবে তার দায়িত্বের বিষয়টি শাস্তি নির্ধারণে বাড়তি গুরুত্ব পেতে পারে বলেও মেনে নিয়েছেন রোনালদো। পাশাপাশি শৃঙ্খলা কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত কোনো আপত্তি ছাড়াই মেনে নেবেন বলে জানিয়েছেন পর্তুগিজ এই তারকা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ