শিরোনাম
মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যাকৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে: রাষ্ট্রপতিনীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দগাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে এসআরবির সংবাদ সম্মেলনদেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৩১ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৩২ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৫১ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ