শিরোনাম
মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যাকৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে: রাষ্ট্রপতিনীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দগাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে এসআরবির সংবাদ সম্মেলনদেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ৫ বার

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ঘনফুট (সিএফটি) পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাথর ভাঙার পাঁচটি মেশিন জব্দ ও পাথর পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ৪০০ সিএফটি পাথরসহ আটক করা হয়। জানা যায়, তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর মজুতের সাতটি স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ২৫ হাজার সিএফটি পাথর জব্দ করা হয়। এ ছাড়া পাথর ভাঙার কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন জব্দ করা হয়। অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় প্রায় ৪০০ সিএফটি পাথরসহ একটি ট্রাক আটক করা হয়।অভিযানে সহযোগিতা করেন ডিমলা থানার পুলিশ ও বিজিবি সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ