শিরোনাম
মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যাকৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে: রাষ্ট্রপতিনীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দগাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে এসআরবির সংবাদ সম্মেলনদেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

লালকার্ড দেখলেন হামজা চৌধুরী

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে। দুইবার হলুদ কার্ড দেখায় লালকার্ডের মুখে পড়েন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। ফলে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ম্যাচ চলাকালে দুটি পৃথক ঘটনায় হলুদ কার্ড দেখেন বাংলাদেশের এই মিডফিল্ডার। ফুটবলের নিয়ম অনুযায়ী, একই ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়।

হামজার ক্ষেত্রেও ঘটেছে সেটিই। তবে রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, হামজাকে লালকার্ড দেখানো হবে না বলে তাদের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ঘটনায় হামজার যাওয়ার আর কোথায় সুযোগ ছিল, তা বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। রেফারির অন্যান্য সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ওয়াইল্ডার। যদিও কর্মকর্তাদের সরাসরি সমালোচনার ক্ষেত্রে সতর্ক অবস্থান নেন শেফিল্ড ইউনাইটেডের এই কোচ।

তার মতে, ঘটনাটিতে তাদের দল ন্যায্য আচরণ পায়নি। তবে প্রতিপক্ষের খেলোয়াড়দের রেফারির কাছে আবেদন জানানোর অধিকারও স্বীকার করেছেন তিনি। পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে, ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে পোর্টসমাউথ। হামজার সম্ভাব্য এক ম্যাচের নিষেধাজ্ঞা শেফিল্ড ইউনাইটেডের জন্য নতুন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। তবে ব্রিস্টল সিটির বিপক্ষে তার খেলার বিষয়টি নিশ্চিত হতে আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ