শিরোনাম
মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যাকৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে: রাষ্ট্রপতিনীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দগাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে এসআরবির সংবাদ সম্মেলনদেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যু

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদিাবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে পড়ে কমপক্ষে ২০ জন শিক্ষার্থী এবং ১ জন শিক্ষিকাসহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম এক বিবৃতিতে জানান, এ ঘটনায় ২১ জন মারা গেছেন এবং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহত সব শিশুর বয়স ১৩ বছর বা তার নিচে এবং দুর্ঘটনায় আহত আরও ১৭ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেশোয়ার ডেপুটি কমিশনারের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকাকালীন ছাদ ধসে পড়ে।

খবর পেয়ে রেসকিউ ১১২২-এর কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে এবং ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শিশুদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি প্রাথমিক অবস্থায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, উদ্ধারকারীরা ২০ জনেরও বেশি শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করেছেন। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে পাকিস্তানে প্রায়শই ভবন ও ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে।

সম্প্রতি লাহোর, উমরকোট, ডেরা গাজী খান এবং ইসলামাবাদ সহ বিভিন্ন স্থানে স্কুল ও বাসাবাড়ির ছাদ ধসে বহু শিশু ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ