শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ওমানের কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে ভিসার প্রক্রিয়া শুরু হলেও এখনো তা সম্পন্ন হয়নি। পুরো প্রক্রিয়াটি এসিবির মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে বিসিবি। তবে দলকে সফরের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ভিসা হাতে পেলেই ওমান যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে নাগাদ দলটি দেশ ছাড়তে পারবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি বিসিবি।
ওমানের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে ১৩, ১৫, ১৮, ২০ ও ২৩ অক্টোবর পাঁচটি যুব ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সিরিজ সামনে রেখে গত ৮ অক্টোবর দল ঘোষণা করেছিল বিসিবি। তবে ভিসা পেলেই দ্রুত সফরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, আহসান আল মুমিন, আল আমিন হোসাইন রনি, আল রাফি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, আল আমিন হোসেন, শাকিল খান, মেহেরাব হাসান সিজান, রাকিবুল হোসান, রবিউল হাসান আনিক, রুবায় ইসলাম রিজন, শেখ আতীকুর রহমান আকাশ ও এসকে জারিফ সিয়াম।








