শিরোনাম
মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ মিথ্যা বলল হুথিরাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃত্যুডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিতনেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যাকৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে জোর দিতে হবে: রাষ্ট্রপতিনীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান : ট্রাকসহ পাথর জব্দগাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ে এসআরবির সংবাদ সম্মেলনদেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীসরাসরি-ট্রানজিটের ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫৩৯৩ সৌদিগামী যাত্রীরাঅসহায় আত্মসমর্পণ, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশড

নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি, আলোচনা সভা 

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ১ বার

নীলফামারী প্রতিনিধি: ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নীলফামারীর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো.

মাছুম আলী। বক্তব্য দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. শাহ্ আরেফিন। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বক্তব্য দেন জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার হৃদয় হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং জেলা রিপোর্টার ইউনিটির আহবায়ক কমিটি  সদস্য সচিব, দ্বীপ্তমান মানব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, আত্মনির্ভরশীলতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সাদাছড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সাদাছড়ি তাঁদের দৈনন্দিন চলাচল আরও সহজ ও নিরাপদ করতে সহায়ক হতে পারে। তাঁরা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, তাঁদের অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ