সিরাজগঞ্জ রায়গঞ্জের ক্ষিরতলায় আদিবাসী যুব সমাজের উদ্যোগে বুরুজ মাঠে ১ দিনের আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী ২২ তম ফুটবল টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দিন কাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় এমপি ভিপি আয়নুল হক। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজীমুদ্দিন কাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা বিএনপির উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল বাতেন
রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান তালুকদার পাপন,উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী খন্দকার, ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী ইমতিয়াজ মাহমুদ খোকন।
হাজারও দর্শকের উচ্ছ্বাস আনন্দে বুরুজের মাঠ পরিপূর্ণ হয়ে উঠে। ফাইনাল ম্যাচে দিনাজপুর ফুটবল একাদশ ৩-০ গোলে বিজয়ী হয় এবং নাটোর ফুটবল
একাদশ দ্বিতীয় স্থান অর্জন করে। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চির এলএইডি টেলিভিশন প্রদান করা হয়।








