শুক্রবার (১৩ই নভেম্বর) বিকাল ৩:৩০ঘটিকার সময় নাটোর সুগার মিলস্ লি. নাটোর এর ২০২৬-২৭ এর মাড়াই কার্যক্রম শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাড়াই কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (এমপি)।
অনুষ্ঠানের সভাপতি কৃষিবিদ মো আখলাছুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, নাটোর সুপার মিলস্ লিঃ তাঁর স্বগতম বক্তব্যে আখ চাষ যে কারণে লাভজনক তার বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আলু চাষ, পেয়াজ চাষ, রসুন চাষ করে কৃষক যখন খরচের টাকা ঘরে তুলতে পারছে না, সেখানে প্রতিবিঘা আখচাষ করে কৃষক ১লক্ষ ৬০ হাজার টাকা বছরান্তে ঘরে নেওয়া সম্ভব।
নাটোর নাটোর সুগার মিলস লিঃ নশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ তার বক্তব্যে শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া ও মিলের সম্পদ রক্ষণাবেক্ষণের বিষয়ে বেশ কিছু দিক তুলে ধরেন। মিলের যন্ত্রপাতি চুরি হওয়ার পর তা ঠিক করে মিলসটি চালু করতে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশী বলে তিনি জানান। তিনি আরও বলেন, “মিলের সম্পদ অনিরাপদ অবস্থায় পড়ে থাকতে দেখলে ভালো লাগেনা”।
প্রধান অতিথি জনাব হুইপ অনুষ্ঠান শুরুর আগে অনানুষ্ঠানিক ভাবে উপস্থিত অতিথিদের সামনে বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব এ এস এম জাহাঙ্গীর হোসেন মানিককে অত্র সুগার মিলের এক সময়ের সর্ববৃহৎ আমচাষী হিসেবে পরিচয়৷ করিয়ে দেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি বিষয়ক বিভিন্ন কর্মসূচি ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কৃষকদের প্রণোদনার বিষয়ে কথা বলেন। নাটোর সুপার মিলের আখ চাষীদের সকল প্রকার সহযোগিতা নিশ্চিত করতে তাঁর চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শামছুজ্জামান (সুরুজ), চেয়ারম্যান,
এসএফআইসি, সদর দপ্তর, ঢাকা। নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব), নাটোর। জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, নাটোর, জেলা পরিষদের প্রশাসক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক জনাব, রহিম নেওয়াজ ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।








