শিরোনাম
মাদকমুক্ত সমাজ গড়তে আলফাডাঙ্গায় হৃদয় আশিকের ক্রীড়া সামগ্রী বিতরণআলফাডাঙ্গায় জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতনওগাঁয় ৫ শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদলশেরপুরে প্রবাস ফেরত শফিকুলের ‘যমুনা হাঁসের খামার’ : মাসে আয় ৫০-৭০ হাজারযশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতেরসমবায় শান্তি সংঘের উদ্যোগে ইসলামি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতআকীদার প্রশ্নে নিজের সন্তান হলেও কোনো আপস ও ছাড় নয় -ছারছীনার পীর ছাহেবধুনটে নিমগাছী, কালেরপাড়া ও চিকাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত   নাটোর সুগার মিলস্ লি. নাটোর এর ২০২৬-২৭ এর মাড়াই কার্যক্রম শুভ উদ্বোধনশেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিতঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা : আতঙ্কে সীমান্তবাসীসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল 

সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল 

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও স্থানীয় বিএনপি নেতা মো. কোরবান আলী কাজলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের বড়িয়া কামারপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতবাড়িয়া, কান্তনগর ও ডোহাবাড়ি গ্রামের প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।

মো. হারুন আলীর সভাপতিত্বে এবং মৎস্যজীবী নেতা বন্দে আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মো. উজ্জ্বল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. কোরবান আলী কাজল বলেন, ‘আমি আপনাদের সন্তান। দীর্ঘদিন ধরে বিএনপির একজন কর্মী হিসেবে দলের জন্য কাজ করে আসছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি একজন প্রার্থী । আমাদের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম একজন আদর্শবান মানুষ। তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হতে চাই। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করব।’ আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দেবে।

আলোচনা সভা শেষে মাওলানা মো. ওমর ফারুক বিশেষ দোয়া পরিচালনা করেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ