শিরোনাম
মাদকমুক্ত সমাজ গড়তে আলফাডাঙ্গায় হৃদয় আশিকের ক্রীড়া সামগ্রী বিতরণআলফাডাঙ্গায় জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতনওগাঁয় ৫ শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদলশেরপুরে প্রবাস ফেরত শফিকুলের ‘যমুনা হাঁসের খামার’ : মাসে আয় ৫০-৭০ হাজারযশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতেরসমবায় শান্তি সংঘের উদ্যোগে ইসলামি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতআকীদার প্রশ্নে নিজের সন্তান হলেও কোনো আপস ও ছাড় নয় -ছারছীনার পীর ছাহেবধুনটে নিমগাছী, কালেরপাড়া ও চিকাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত   নাটোর সুগার মিলস্ লি. নাটোর এর ২০২৬-২৭ এর মাড়াই কার্যক্রম শুভ উদ্বোধনশেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিতঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা : আতঙ্কে সীমান্তবাসীসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল 

শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

‎বগুড়ার শেরপুরে আনন্দঘন পরিবেশ ও নানা সামাজিক আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গুড লাইফ ফিটনেস সেন্টার’-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দিনব্যাপী এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

‎সকাল ৯টায় মহিপুর বিবিটি ভাটা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়। এছাড়া দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে সংগঠনের বিগত ১৩ বছরের পথচলার স্মৃতিচারণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন কমান্ডার হীরা, সদস্য সোহেল, কামাল, আবু তারেক, এহসানুল কবির বাবু, আব্দুল ওয়াদুদ, শাকিল আহমেদ, মজনু, জাহাঙ্গীর ইসলাম, এনায়েত, রঞ্জন, করিম, নিতাই, শফিক, আব্দুল হালিম, রিপন, সৈকত, রিপন, শাহীন, বাবু, সবুজ, তালহা প্রমুখ।

‎আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ