শিরোনাম
মাদকমুক্ত সমাজ গড়তে আলফাডাঙ্গায় হৃদয় আশিকের ক্রীড়া সামগ্রী বিতরণআলফাডাঙ্গায় জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিতনওগাঁয় ৫ শতাধিক শিক্ষার্থীদের “মেধাবী সংবর্ধনা” দিলো জেলা ছাত্রদলশেরপুরে প্রবাস ফেরত শফিকুলের ‘যমুনা হাঁসের খামার’ : মাসে আয় ৫০-৭০ হাজারযশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতেরসমবায় শান্তি সংঘের উদ্যোগে ইসলামি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতআকীদার প্রশ্নে নিজের সন্তান হলেও কোনো আপস ও ছাড় নয় -ছারছীনার পীর ছাহেবধুনটে নিমগাছী, কালেরপাড়া ও চিকাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত   নাটোর সুগার মিলস্ লি. নাটোর এর ২০২৬-২৭ এর মাড়াই কার্যক্রম শুভ উদ্বোধনশেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিতঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা : আতঙ্কে সীমান্তবাসীসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী কোরবানের উদ্যোগে দোয়া মাহফিল 

মাদকমুক্ত সমাজ গড়তে আলফাডাঙ্গায় হৃদয় আশিকের ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

মাদক ও মোবাইল আসক্তির করাল গ্রাস থেকে যুবসমাজকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতি ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন তরুণ সমাজসেবক ও আসন্ন ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান (হৃদয় আশিক)। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে তিনি নিয়মিতভাবে ইউনিয়নব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

​এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ধলাইরচর পশ্চিমপাড়া যুবসমাজের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় তরুণ সমাজকর্মী এম এম ওসামা বিন কানন উপস্থিত থেকে যুবকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

​এ সময় স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমী তরুণরা আশিকুর রহমান হৃদয় আশিকের এই সময়োপযোগী ও কল্যাণমুখী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত কার্যক্রমের মাধ্যমে এলাকার যুবসমাজ মাদক, অপরাধ ও মোবাইল আসক্তি থেকে দূরে থেকে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশে মনোনিবেশ করতে পারবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ