শিরোনাম
মহাদেবপুরের ১৬ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন : অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় নতুন উদ্যোগপাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেনকুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপু

মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শ্রীপুর এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬এর সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) ফারদীন মনীর অর্ণব

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস দুলাল, বীর মুক্তিযোদ্ধা জোয়ার্দ্দার শফিউর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক খান আবু হাসান লিটন, খামারী ইদ্রিস আলী, রথীন্দ্র নাথ রায়সহ আরো অনেকে।

উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুুল বাসার,লুৎফর রহমান, মাহবুবুল আলম,শ্রীপুর রিপোটার্স ইউনিটির সেক্রেটারি মোঃ মোজাফফর হোসেন মুন্না,এফ,এ,(এ,আই) সোহাগ আলম,ইন্টার্নী চিকিৎসক বৃন্দ,ড্রেসেরার রাজন,এ, আই, টি বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ, খামারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় ১ম,২য়,ও ৩য় বিজয়ীদের মাঝে পুরুষ্কার ও ১০জন সফল খামারীদের মাঝে ঔষধ পত্র বিতরণ করা হয়।

বক্তারা বলেন,আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বৃদ্ধি করা সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে একদিকে দেশ প্রাণিসম্পদ খাতে আরও স্বনির্ভর হতে পারবে অপরদিকে বাংলাদেশের জন্য স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে।

দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য এবং পোলট্রি পণ্য রপ্তানি বড় সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। এছাড়াও, আন্তর্জাতিক বাজারে যথানিয়মে আরও অনেক অপ্রচলিত পণ্য রপ্তানিরও সুযোগ রয়েছে।

বক্তারা আরো বলেন,বর্তমানে সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছে। কারণ প্রাণিসম্পদ খাত এখন আর কেবল গ্রামীণ জনজীবনে গবাদিপশু পালনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে রূপ নিচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির সচলতা এবং প্রোটিনের চাহিদা পূরণে এই খাতের সম্ভাবনা অত্যন্ত বিস্তৃত।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ