শিরোনাম
মহাদেবপুরের ১৬ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন : অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় নতুন উদ্যোগপাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেনকুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপু

ধুনটে উৎসবমুখর পরিবেশে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

বগুড়ার ধুনটে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি। শনিবার (২৮ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।

‎বিদ্যালয়ের কো-অর্ডিনেটর সোহরাব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর ছানোয়ার হোসেন।

‎বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মমিনুল ইসলাম মমিন, সহকারী প্রধান শিক্ষক হাবিবা সুলতানা, সাংবাদিক ফজলে রাব্বি শুভ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার।

‎এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা আক্তার, হাসনা খাতুন, শিখা আক্তার, বিথি সাহা, শিক্ষক আব্দুল করিম খান, খুশি আক্তারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

‎অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

‎এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ