শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিতমাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতমান্দায় বানডুবি-চকজামদই রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনআলফাডাঙ্গায় দর্শকের ঢলে ডা. শাহ্ আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনালপলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধনবিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: জুন্নুন সভাপতি, জাকির সাধারণ সম্পাদকধুনটে উৎসবমুখর পরিবেশে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিতকুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ তামাক উদ্ধারকুড়িগ্রামের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতএকসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন তিন্নি : আনন্দে আত্মহারা প্রবাসী পরিবারব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতসোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশ্যা

ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‎​কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা ময়দানে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট সমাজসেবক হাজী মাশুকুল আলম মাশুক এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাঈনুদ্দিন সাঈদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ময়নল হোসেন। মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান বক্তা হিসাবে ওয়াজ পেশ করেন নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী।

বিশেষ বক্তা হিসাবে ওয়াজ পেশ করেন মহালক্ষ্মীপাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান আতিকী এবং নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবদুল বারী, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী শাহ আলম খোকন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। এছাড়া মাদ্রাসা হিফজ বিভাগ থেকে এবছর দুইজন ছাত্র পাগড়ি পেয়েছে।

তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা। সবশেষে মাদ্রাসার সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ