শিরোনাম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিতমাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতমান্দায় বানডুবি-চকজামদই রাস্তা পাকা করণ কাজের উদ্বোধনআলফাডাঙ্গায় দর্শকের ঢলে ডা. শাহ্ আলম ফুটবল টুর্নামেন্টের ফাইনালপলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধনবিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: জুন্নুন সভাপতি, জাকির সাধারণ সম্পাদকধুনটে উৎসবমুখর পরিবেশে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিতকুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার অবৈধ তামাক উদ্ধারকুড়িগ্রামের গোয়াইলপুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিতএকসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন তিন্নি : আনন্দে আত্মহারা প্রবাসী পরিবারব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতসোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশ্যা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘অনিবার্য পরিস্থিতির কারণে’ আনোয়ার ইব্রাহিমের সফর স্থগিত করা হয়েছে। তার বাংলাদেশ সফরের নতুন তারিখ দুই দেশের সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে।

সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার ‘অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি’র কারণে সফরটি স্থগিত হয়েছে। আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ