শিরোনাম
মহাদেবপুরের ১৬ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন : অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় নতুন উদ্যোগপাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেনকুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে স্বর্ণপদক অর্জন করায় আচারীফুডকে নিহা খামার বাড়ির ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখআসন্ন ইউপি নির্বাচনে নাগরপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস এর আলোচনা সভাখুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালিতআব্দুল ওয়াদুদের স্মরণে বগুড়ার ৮ এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণখুলনার শীর্ষ সন্ত্রাসী ইমরানসহ চার সহযোগী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধারবন্দরটিলায় চসিকের সচেতনতামূলক উদ্যোগ: জলাবদ্ধতা নিরসন ও ট্রাফিক আইন মানার আহ্বানখুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বরশেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভাসন্ত্রাস করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না: মীর সরফত আলী সপু

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন তিন্নি : আনন্দে আত্মহারা প্রবাসী পরিবার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুলতানা আক্তার তিন্নি নামের এক গৃহবধূ। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী। চার কন্যাসন্তানের আগমনে তাদের পরিবারে বিরাজ করছে আনন্দের জোয়ার। একসঙ্গে চার কন্যা সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চাউর হলে হিংগাজিয়া গ্রামসহ পুরো উপজেলার মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। এদিকে প্রবাসী রিজনের নবজাতক চার কন্যা সন্তানকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করে শুভকামনা জানাচ্ছেন প্রবাসীর বন্ধু, আত্মীয় স্বজন ও শোভাকাঙ্খীরা।

জানা গেছে, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালামের ছেলে সৌদি প্রবাসী সাইদুল ইসলাম রিজনের সাথে কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকার সুলতানা আক্তার তিন্নির বিয়ে হয় ২০২০ সালের শেষের দিকে। তাদের সংসারে সিয়াম নামে সাড়ে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গত ২৬ নভেম্বর দুপুরের দিকে সুলতানা আক্তার তিন্নি সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে তিন্নি ও তার চার কন্যা সন্তান সুস্থ আছেন।

তিন্নির স্বামী প্রবাসী সাইদুল ইসলাম রিজন শনিবার বিকেলে সৌদিআরব থেকে মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘একসঙ্গে চার কন্যা সন্তান পেয়ে আমি অনেক খুশি হয়েছি। একই সঙ্গে আমাদের পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজনরাও খুশি ও আনন্দিত। চার কন্যা সন্তানকে মহান আল্লাহ পাকের নিয়ামত হিসেবে অ্যাখায়িত করে প্রবাসী রিজন সবার কাছে তাঁর চার কন্যাসন্তান ও স্ত্রীর জন্য সুস্থতা, সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ