শিরোনাম
এমপি আইনুল হকের ৮ মাসের প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় তাড়াশ-রায়গঞ্জডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরানতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হলো কলকাতা ও শিলিগুড়িতেকক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষ : ৫ যাত্রী নিহতকুড়িগ্রামে শীতার্তদের পাশে আশাবগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় : উন্নয়নমূলক কাজে চেক বিতরণবগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

অক্টোবরে ডেঙ্গুর ভয়াল থাবা: ৯ দিনেই ৫০ মৃত্যু

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি অক্টোবরের প্রথম ৯ দিনে ৫০ জনের মৃত্যু হলো। আর এ বছর মোট মারা গেলেন ২৯৫ জন। গতকাল ৯ অক্টোবর শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।

এছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৩০০ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন ৯৫ হাজার ৪৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন মারা গেছে একজন ছেলে শিশু। ওর বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৯৫ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ।

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।

সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ জনের। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ১০ জন মারা যান ৬ অক্টোবর।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৮০, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৩৫ ও সিটি করপোরেশনের বাইরে ১৭ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ৬০, চট্টগ্রাম ও বরিশালে ২৫ জন করে, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২১, রংপুরে ছয় ও সিলেটে তিনজন মারা গেছেন।

রোগীর মাসভিত্তিক হিসাব মতে, অক্টোবরে এখন পর্যন্ত ১৫ হাজার ৮৩১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন।

এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে দুই হাজার ৯০৭, জুলাইয়ে নয় হাজার ২০৬ ও আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৩৮০ জন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ