শিরোনাম
বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধনকুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভাকক্সবাজার সুগন্ধা সৈকতে টুরিস্ট পুলিশের অভিযান : গণউপদ্রব ও গাঁজাসহ আটক ১১ জনের বিরুদ্ধে ব্যবস্থাআলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে ঘুষ ও রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনমৃত্যুর গুজব ও মজুরির দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র অসন্তোষ : বিজিবি মোতায়েনপাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎমান্দায় পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন

আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে ঘুষ ও রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে সার ডিলারশিপ না পেয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে নিজ দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নবনিযুক্ত ডিলার মেসার্স এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বুড়াইচ ইউনিয়নের শৈলমারী বাজারে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে এনামুল ইসলাম দাবি করেন, গত ১৪ নভেম্বর আহমেদ শিকদার সংবাদ সম্মেলন করে তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ লেনদেন, রাজনৈতিক পরিচয় ও যোগ্যতা নিয়ে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর।

তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করে বলেন, প্রতিদ্বন্দ্বী আবেদনকারী হিসেবে ডিলারশিপ না পেয়ে আহমেদ শিকদার তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

​এনামুল ইসলাম আরও জানান, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর সব শর্ত পূরণ এবং উপজেলা ও জেলা কমিটির যাচাই-বাছাই শেষে স্বচ্ছ প্রক্রিয়ায় তিনি মনোনীত হয়েছেন। মানহানির অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। অন্যদিকে এ বিষয়ে আহমেদ শিকদার তাঁর পূর্বের অভিযোগের পক্ষেই অবস্থান বজায় রেখেছেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ