শিরোনাম
বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধনকুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভাকক্সবাজার সুগন্ধা সৈকতে টুরিস্ট পুলিশের অভিযান : গণউপদ্রব ও গাঁজাসহ আটক ১১ জনের বিরুদ্ধে ব্যবস্থাআলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে ঘুষ ও রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনমৃত্যুর গুজব ও মজুরির দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র অসন্তোষ : বিজিবি মোতায়েনপাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎমান্দায় পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন

কক্সবাজার সুগন্ধা সৈকতে টুরিস্ট পুলিশের অভিযান : গণউপদ্রব ও গাঁজাসহ আটক ১১ জনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

কক্সবাজারের সুগন্ধা সমুদ্রসৈকত ও ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে প্রকাশ্যে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করেছে টুরিস্ট পুলিশ। এ সময় গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড এবং একজনকে অর্থদণ্ডের পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সহকারী পুলিশ সুপার ফাহিম ফয়সালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান আতাহার উপস্থিত ছিলেন।

টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, সুগন্ধা সৈকত ও সংলগ্ন ঝাউবাগান এলাকায় প্রকাশ্যে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নম্বর ১১/২০২৬ ও ১২/২০২৬ দায়ের করে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯০ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। আটক অন্য আটজনের নাম-ঠিকানা ও ছবি সংরক্ষণ করে ভবিষ্যতে সৈকত এলাকায় না আসার শর্তে ছেড়ে দেওয়া হয়।

এদিকে অভিযান চলাকালে মো. মমিন হোসেন (২৩) নামে এক যুবকের দেহ তল্লাশি করে চার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছী থানার কামালপুর এলাকার মো. জহুরুল ইসলাম ও হাসিনা বেগমের ছেলে।

পরে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নম্বর ১৩/২০২৬ দায়ের করা হয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে অর্থদণ্ডের পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সৈকতের পরিবেশ ও পর্যটকদের নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ