শিরোনাম
বগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ শেরপুরে করতোয়া নদীতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যুগোবিন্দগঞ্জে ব্যবসায়ী জাহেদ মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধনকুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ক সভাকক্সবাজার সুগন্ধা সৈকতে টুরিস্ট পুলিশের অভিযান : গণউপদ্রব ও গাঁজাসহ আটক ১১ জনের বিরুদ্ধে ব্যবস্থাআলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে ঘুষ ও রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনমৃত্যুর গুজব ও মজুরির দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র অসন্তোষ : বিজিবি মোতায়েনপাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎমান্দায় পূবালী ব্যাংক পিএলসি প্রসাদপুর উপশাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন

মৃত্যুর গুজব ও মজুরির দাবিতে গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র অসন্তোষ : বিজিবি মোতায়েন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনে আবারও অস্থির হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইলসহ একাধিক গুরুত্বপূর্ণ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা চালান। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই অস্থিরতার জেরে ৭০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি, বাঘের বাজার, চান্দনা চৌরাস্তা এবং ভোগড়া বাইপাস পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকরা। একই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ও ঢাকা-জয়দেবপুর সড়কের তিন সড়ক এলাকাতেও শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শ্রমিকদের অবস্থানের কারণে সড়কগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

​অন্যদিকে, কোনাবাড়ী এলাকার ইসলাম ও রিপন গার্মেন্টসে শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেখানে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকরা লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনার পরপরই আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় এবং বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

​ঘটনার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সরিয়ে দেন। এতে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

​গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন নিশ্চিত করেছেন যে, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ১৩ প্লাটুন বিজিবির পাশাপাশি শিল্প পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ