সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের ধারণ বাজারে খুরমা উত্তর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৪০০-এর বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কর্মসূচিটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন খুরমা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার রজিবুর রহমান মুহেল।
ফাউন্ডেশনের সভাপতি এনামুল ইসলাম লায়েছের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হা. কামিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ইমাম উদ্দিন মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাফিজ আইন উদ্দিন সালমান, ত্রাণ বিষয়ক সম্পাদক পাবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিজানুল হক তোফায়েল, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন , অর্থ সম্পাদক আবুল হাসনাত, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান, অফিস সম্পাদক জাহির বিন মামুন, সদস্য আব্দুস শহিদ, আবির হোসেনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহ ও জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব। সাধারণ মানুষের মধ্যে রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সেবার মনোভাব জাগ্রত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।








