শিরোনাম
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক মিছিলসুন্দরবনের কোলঘেঁষা কয়রার সুধা রানীর জীবন পলিথিনের ঘরে, আকুতি মরার আগে ঘর চাইভাঙ্গায় ভেজাল প্রসাধনী উৎপাদন করায় দেড় লাখ টাকা জরিমানাশেরপুরে ১০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতারশেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিতকুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভসিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদানআলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরুজীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনগাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ : সরকারি ব্যয়ে কঠোর নির্দেশনাআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যর্পণ এগিয়ে নেয়া হবে: রণধীর জয়সওয়াল

সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া গ্রামের কৃতি সন্তান রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া পৌরসভা হলরুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সম্মাননা সভায় তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রধান অতিথি মো. আব্দুস সালামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান।

এ সময় বক্তব্য দেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. জাভেদ আখতার ও মো. গোফরান হালিম। এছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য দেন।

সভায় সিংড়া উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সিংড়ার ডাহিয়া গ্রামের সন্তান মো. আব্দুস সালাম বিভাগীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাঁর এ সম্মাননা প্রাপ্তিতে স্থানীয় শিক্ষক মহলে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ