শিরোনাম
জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনগাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ : সরকারি ব্যয়ে কঠোর নির্দেশনাআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যর্পণ এগিয়ে নেয়া হবে: রণধীর জয়সওয়ালষষ্ঠ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই-রোবটিক্স১৫ দিনেও আগুন নেভেনি উখিয়ার সেই কূপেপেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি !সারাদেশে নাশকতা ঠেকাতে কড়া নির্দেশনা আইজিপিরতারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকশ্রীপুরে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণসাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা কমিটির অনুমোদনপাঁচবিবিতে নিজ হাতে আগাছা কেটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যু

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাসেল হোসেন (২১) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকোপার্কের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের জ্বালানি তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর আর বাড়ি ফেরেননি। সারারাত পরিবারের সদস্যরা তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বুধবার সকালে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকোপার্ক সংলগ্ন খাদের মধ্যে একটি মরদেহ ও পাশে একটি নীল রঙের অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ