শিরোনাম
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক মিছিলসুন্দরবনের কোলঘেঁষা কয়রার সুধা রানীর জীবন পলিথিনের ঘরে, আকুতি মরার আগে ঘর চাইভাঙ্গায় ভেজাল প্রসাধনী উৎপাদন করায় দেড় লাখ টাকা জরিমানাশেরপুরে ১০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতারশেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিতকুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভসিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদানআলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরুজীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনগাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ : সরকারি ব্যয়ে কঠোর নির্দেশনাআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যর্পণ এগিয়ে নেয়া হবে: রণধীর জয়সওয়াল

সুন্দরবনের কোলঘেঁষা কয়রার সুধা রানীর জীবন পলিথিনের ঘরে, আকুতি মরার আগে ঘর চাই

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ঝড়-বৃষ্টি হলেই বুক কাঁপে। ভেতরে পানি পড়ে, বাইরে বাতাস। তবুও এই পলিথিনের খুপড়িটাই তার পৃথিবী। ৬০ বছর বয়সী সুধা রানীর জীবন এখন এক টুকরো আশ্রয়ের জন্য হাহাকার।

খুলনার কয়রা উপজেলা সদর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে হাজতখালি গ্রাম। সুন্দরবনের কোলঘেঁষা এই গ্রামে স্বামীর ভিটায় পলিথিন ও জিও ব্যাগে মোড়ানো ছোট্ট একটি খুপড়িতে বাস করেন সুধা রানী। বৃষ্টি নামলে ঘরের ভেতরেও পানি পড়ে। ঝড় এলে আতঙ্কে কাটে রাত।

বিয়ের ২ বছর পর প্রথম সন্তানের মা হয়েছিলেন সুধা। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। মেয়ের বয়স যখন মাত্র তিন মাস, তখন কাজের সন্ধানে খুলনা শহরে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান তার স্বামী। কোলে শিশুকে নিয়ে শুরু হয় একাকী পথচলা।

সেই থেকে বেঁচে থাকার জন্য কখনো অন্যের বাড়িতে বিয়ের কাজ করেছেন, কখনো করেছেন দিনমজুরের কাজ। অভাবের সঙ্গে লড়াই করেই বড় করেছেন সন্তানকে।

কিন্তু মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও কেড়ে নেয় প্রকৃতি। ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যায় তার ঘর। এরপর পেরিয়ে গেছে ছয় বছরের বেশি সময়। অভাবের কারণে আর ঘর তুলতে পারেননি তিনি। বয়সের ভারে শরীর এখন আর আগের মতো চলে না।

সুধা রানীর জীবিকার একমাত্র অবলম্বন সুন্দরবনসংলগ্ন শাকবাড়িয়া নদী। প্রতিদিন নদীতে নেমে কাঁকড়া ধরেন। সেই কাঁকড়া বিক্রি করেই চলে খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচ। কিন্তু এখন নদীতে আগের মতো কাঁকড়া পাওয়া যায় না। কখনো সামান্য মেলে, কখনো খালি হাতেই ফিরতে হয়।

তার নামে রয়েছে বিধবা ভাতার সামান্য সহায়তা। কিন্তু ওষুধ, খাবার মেটাতেই হিমশিম খেতে হয়। ঘর নির্মাণের সামর্থ্য নেই।

সুধা রানী বলেন, ‘বাবা, আমারে একটা ঘর কইরে দে না। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি পড়ে। আমার খুব ইচ্ছা, একটা ভালো ঘরে থাকব। সারাজীবন অনেক কষ্ট করেছি। স্বামীটা মেয়ের বয়স তিন মাস থাকতে মারা গেল। আর কত দিন বাঁচব জানি না। মরার আগে অন্তত একটা ভালো ঘরে থাকতে চাই।’

সুধা রানীর এই আকুতি শুধু একজন অসহায় নারীর বেদনা নয়, এটি উপকূলের দারিদ্র্য ও জলবায়ু দুর্যোগের নির্মম চিত্র। সরকারের আবাসন কর্মসূচির আওতায় তাকে একটি ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি মানবিক সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও সামর্থ্যবান ব্যক্তিরাও এগিয়ে আসতে পারেন।

পলিথিনের খুপড়িতে বসে থাকা সুধার চোখে আজও একটা ঘরের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে কে এগিয়ে আসবেন?

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ