শিরোনাম
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক মিছিলসুন্দরবনের কোলঘেঁষা কয়রার সুধা রানীর জীবন পলিথিনের ঘরে, আকুতি মরার আগে ঘর চাইভাঙ্গায় ভেজাল প্রসাধনী উৎপাদন করায় দেড় লাখ টাকা জরিমানাশেরপুরে ১০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতারশেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিতকুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভসিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদানআলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরুজীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনগাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ : সরকারি ব্যয়ে কঠোর নির্দেশনাআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যর্পণ এগিয়ে নেয়া হবে: রণধীর জয়সওয়াল

ভাঙ্গায় ভেজাল প্রসাধনী উৎপাদন করায় দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

ফরিদপুরের ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে অনুমোদনবিহীন নকল প্রসাধনী উৎপাদনের অপরাধে মোঃ রেজাউল মাতুব্বর (৪৬) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত কাল মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার শাহমল্লিকদী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শাহমল্লিকদী এলাকায় অনুমোদনবিহীনভাবে নকল প্রসাধনী উৎপাদনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উৎপাদন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট মোঃ রেজাউল মাতুব্বরকে (৪৬) শনাক্ত করা হয়। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রামের আসমত মাতুব্বরের ছেলে।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ জানান, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ