শিরোনাম
আমি মারা গেলে স্বর্গে যাব, খুব ধার্মিক মানুষ : ট্রাম্পসারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিংড়ায় তাৎক্ষণিক মিছিলসুন্দরবনের কোলঘেঁষা কয়রার সুধা রানীর জীবন পলিথিনের ঘরে, আকুতি মরার আগে ঘর চাইভাঙ্গায় ভেজাল প্রসাধনী উৎপাদন করায় দেড় লাখ টাকা জরিমানাশেরপুরে ১০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতারশেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিতকুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভসিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদানআলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরুজীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবকের মৃত্যুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনগাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ : সরকারি ব্যয়ে কঠোর নির্দেশনা

আমি মারা গেলে স্বর্গে যাব, খুব ধার্মিক মানুষ : ট্রাম্প

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

মৃত্যুর পর স্বর্গে যাবেন বলেও বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে খুব ধার্মিক মানুষ বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তার মৃত্যু, ধর্মবিশ্বাস এবং রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক রস ডুথ্যাট।

তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘আপনি মারা গেলে কী হবে বলে মনে করেন?’

কিছুক্ষণ থেমে ট্রাম্প বলেন, ‘আশা করি, মানুষ আমাকে মিস করবে।’ এরপর তিনি বলেন, ‘আমি একজন ধার্মিক মানুষ। তাই তাত্ত্বিকভাবে আমার স্বর্গে যাওয়ার কথা। আমি সেটাই আশা করি। আমি নরকে যেতে চাই না।’

সাক্ষাৎকারে ট্রাম্পকে আরও একটি প্রশ্ন করেন সাংবাদিক। তিনি জানতে চান, স্বর্গে যেতে হলে যদি রাজনৈতিক শত্রুদের প্রতি ভালোবাসা ও ক্ষমাশীল মনোভাব দেখাতে হয়, তাহলে ট্রাম্প কি তা করতে পারবেন?

এ প্রসঙ্গে জেমস কোমি ও ন্যান্সি পেলোসির নাম উল্লেখ করেন তিনি। তাদের প্রতি অতীতে ট্রাম্পের বিরূপ মনোভাবের কথাও তুলে ধরেন সাংবাদিক।

জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, উত্তর হলো, না। সম্ভবত আমি তা পারব না। কারণ, আমার কিছু শত্রুকে আমি ঘৃণা করি এবং সব সময়ই করব।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ