সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নাটোরের সিংড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাষ্টারের নেতৃত্বে এবং স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিলটি বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।








