শিরোনাম
চুয়াডাঙ্গায় নৃশংসতা: বিলের পাহারাদারকে কুপিয়ে হত্যাকুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিতএমপি আইনুল হকের ৮ মাসের প্রচেষ্টায় উন্নয়নের অগ্রযাত্রায় তাড়াশ-রায়গঞ্জডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরানতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হলো কলকাতা ও শিলিগুড়িতেকক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষ : ৫ যাত্রী নিহতকুড়িগ্রামে শীতার্তদের পাশে আশাবগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় : উন্নয়নমূলক কাজে চেক বিতরণবগুড়ায় পাখির বিষ্ঠা ও পোড়া তেলে তৈরি হচ্ছিল রকেট চানাচুর : কারখানাকে লাখ টাকা জরিমানানির্ধারিত পথ এড়িয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা : আটক ১০৭ জরিমানা ও ক্ষতিপূরণ আদায় ২ লাখ ২০ হাজার টাকানাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্যলক্ষ্মীপুরে অসহায়দের মাঝে ঋণদানকারী প্রতিষ্ঠান “আশার” শীতবস্ত্র বিতরণ 

কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

কুড়িগ্রাম শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। জেলা জুড়ে ১৬ নদ-নদী থাকরেও প্রধান নদ-নদী ধরলা,দুধকুমার, বক্ষ্রপুএ ও তিস্তা পাড়ে বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন।

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন ধরলা নদীর অববাহিকায় জগমনের চর বড়াইবাড়ি গ্রামে ৮-১০টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ নদী ভাঙ্গনের শিকার।

অএ এলাকায় নেই কোন যোগাযোগ ব্যবস্থা কিংবা বন্যা মৌসুমে অল্প পানিতে ডুবে যায় মানুষের বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। এসব এলাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় বেসরকারি এনজিও ফ্রেন্ডশিপের উদ্যেগে অএ এলাকার কোমলমতি শিক্ষাথীদের পাঠদান পরিচালিত হয়ে আসছে।কিন্তু বর্তমানে তীব্র নদী ভাঙ্গনের কারণে হুমকির মুখে অএ প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।

নদী ভাঙ্গন রোধের দাবিতে গতকাল মঙ্গলবার (২৪-১১-২০২৬) বিকালে কুড়িগ্রাম সদররের ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর বড়াইবাড়ি ধরলা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর দাবির সাথে একমত পোষণ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন অএ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো সাইদুর রহমান, সমাজসেবক আমির হোসেন,সাবেক মেম্বার মোনায়েম,রফিকুলসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে নদী ভাঙ্গনের শিকার স্থানীয় বাসিন্দা সমস্তভান বলেন গত কয়েক বছরে ৮-১০ বার হামার বাড়িঘর নদীতে বিলীন হয়েছে।এবার ভাঙ্গলে কোথায় যাব, কী করব এই চিন্তায় আছি।

আর এক স্থানীয় বাসিন্দা মহব্বত আলী বলেন মোর আবাদি জমি জমা সব নদীর পেটে মুই এলা কী চাষ করি বাঁচিম।

মানববন্ধনে ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো :সাইদুর রহমান বলেন জগমনের চর ও বড়াইবাড়ি গ্রামের লোকজনকে নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচাতে দ্রুত পানি উন্নয়ন বোর্ডসহ উধ্বর্তন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান ধরলা, দুধকুমার, বক্ষ্রপুএ ও তিস্তা নদীর অধিক ঝুঁকিপূর্ণ জায়গার ৮০ কিলোমিটার জায়গায় স্থায়ীভাবে কাজ হয়েছে।আরো ৪৬ কিলোমিটার জায়গার জন্য প্রকল্প দাখিল করা হয়েছে বাজেট বরাদ্দ পেলে এসব ভাঙ্গন পয়েন্টে কাজ করা হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ