রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত ঘটেছে। তবে কিছু সময়ের মধ্যেই সেই কুকুরটিকে রেল লাইন থেকে নামানো হয়েছে। এতে করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। মঙ্গলবার ১১টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ। তিনি জানান, মেট্রোরেলের লাইনে কুকুর ঢুকে পড়ায় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল থেমে ছিল। পরে আবার ট্রেন চলাচল শুরু হয়।
মেট্রোর লাইনে কুকুর








