শিরোনাম
বিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিলেন মেয়রআমলাদের একটি অংশ রাজনৈতিক প্রভুদের সেবা করতে বেশি আগ্রহীবিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি১৩ মাসের বাচ্চাকে ২ লাখ টাকায় বিক্রিভারতের সঙ্গে পানির হিস্যায় একচুলও ছাড় নয়: নাহিদসৌদির বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬হাসপাতাল তত্ত্বাবধায়ক-চিকিৎসকসহ ১১১ জন ডেঙ্গু আক্রান্তঅ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাইগ্রাহকের টাকা আত্মসাতে ব্যাংকের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তারধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীশিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া নির্ধারণরূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে এয়ারবাসের উড়োজাহাজ। ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠানটির কাছ থেকে চারটি এ৩৫০-৯০০ ও ছয়টি এ৩২১নিওসহ ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বুধবার রাতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। বিমানের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসাইন এবং এয়ারবাসের পক্ষে ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশ-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এয়ারবাসের চারটি এ৩৫০-৯০০ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। উড়োজাহাজগুলোর সরবরাহ শুরু হওয়ার কথা ২০৩৩ সালে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত এগুলো বিমানের বহরে যুক্ত হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কিছু উড়োজাহাজ পাওয়ার চেষ্টা করছে সরকার।

মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশকে অন্যতম প্রধান আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এয়ারবাসের সঙ্গে এ চুক্তি বিমানের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং বিশ্বজুড়ে নেটওয়ার্ক বিস্তারে ভূমিকা রাখবে।

জুর্গেন ওয়েস্টারমেয়ার বলেন, বাংলাদেশের বিমান চলাচল খাতের প্রবৃদ্ধিতে এয়ারবাস অংশীদার হতে পেরে গর্বিত। এ৩৫০ ও এ৩২১নিও বিমানের যাত্রীসেবা ও পরিচালন দক্ষতা বাড়াতে সহায়তা করবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ