ঘুমিয়ে ছিলাম সবুজ ঘাসের নিচে, সেই আমি
একজন মহাকালের সাক্ষী।
বলব প্রকৃত ইতিহাস আজকের শেষ প্রজন্মকে।
দেখেছ এতদিন যা, চোখে ছিল কালো রঙিন চশমা,
শ্রবণ করেছ যা, বধির-বোবা হয়ে,
মুখে বলেছ যেসব কথা, সেগুলো অন্যের
শেখানো ময়নার বুলি।
প্রকৃত সত্য শুনতে চাইলে আমার কাছে এসো।
ছিল গোলাভরা ধান, নদী-পুকুরভরা মাছ,
ছায়াবীথি, বিস্তীর্ণ ফসলি জমি,
রাখালিয়া মুরারি বাঁশির সুর, গ্রামের সহজ-সরল
মেয়েটির বিদেশ-বিভুঁইয়ে স্বামীর সঙ্গবিরহী কান্না
লুকানোর ব্যর্থ চেষ্টা, রান্নায় চুলার ধোঁয়ায় কচলিয়ে
চোখ।
আজ জমি নেই, নদীতে মাছ নেই, বাঁশির সুর নেই, অপেক্ষায়
সেই আলাভোলা নারীও নেই, নেই মানবিক মানুষ!
কালের বিবর্তনে সেই মানুষগুলো সুরত বদলিয়ে
আজ হয়েছে অমানুষ।
খুরশীদ ইসলাম রুবেল
লেখক, সমাজকর্মী
ঠিকানা : হারাগাছ, রংপুর বাংলাদেশ।
মোবাইল নাম্বার : ০১৬০৭-৭৪২৩৫৮
হোয়াইটআ্যাপ : ০১৭৩২-৪১১৯৪৬


