শিরোনাম
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনচলনবিল তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণউপজেলা পরিষদের মাসিক সভায় উপস্থিত এমপি আব্দুস সাত্তারআলফাডাঙ্গায় ৭৫ কুরআন প্রতিযোগীকে সংবর্ধনাবগুড়ার শেরপুরে গাঁজা সেবন ও বিক্রি করার দায়ে ৪ জনের ৬ মাসের কারাদণ্ডঅন্য খাতের তুলনায় মাদরাসায় দুর্নীতির পরিমাণ খুবই কম: মুন্সি বিল্লালসুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু,গ্রেপ্তার- ১৬বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতিতিন ম্যাচ নিষিদ্ধ নেইমারআকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

চলনবিল তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

সিরাজগঞ্জের তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মের ওপর সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে  উপজেলা পরিষদ  নিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নজরুলের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালির জাতীয় চেতনা, মানবিক মূল্যবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে মানুষকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের একপর্যায়ে হাম-নাত, কবিতা আবৃত্তি, নৃত্য, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) সাইফুল  ইসলাম সাইফ, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক  অধ্যাপক আমিনুর রহমান টুটুল,উপজেলা কৃষি কর্মকর্তা  সুমিষ্ঠা  সেন গুপ্তা, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, বিহঙ্গ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সাদী সোহাগ প্রমুখ।

উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সঞ্চালন করেন ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন। 

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ