শিরোনাম
শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠনশেরপুরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এমপি সিরাজের মতবিনিময়‎বগুড়ার দুই বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডপ্রাপ্ত রতন ফকিরকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২মান্দায় ভ্যানচালকের লাশ উদ্ধারছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যুকুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রাণিসম্পদ মেলার উদ্বোধনযুবদলকে শক্তিশালী করতে কুড়িগ্রামে মতবিনিময় সভারপ্তানিমুখী প্রাণিসম্পদে গরবো দেশ সবার আগে বাংলাদেশদেবিদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত : প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান ইউএনওরশ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিতআলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদবগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদ্বোধন

মান্দায় ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে সিয়াম (১৭) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত ভ্যান ও মোবাইল ফোন পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কালিগ্রাম-দোডাঙ্গী এলাকার শাহাদত আলীর বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সিয়াম মান্দা উপজেলার ১০ নম্বর নূরুল্যাবাদ ইউনিয়নের চকউমেদ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। আজ সকালে কালিগ্রাম-দোডাঙ্গী এলাকায় জনৈক শাহাদত আলীর বাঁশঝাড়ে এক নারী তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ বাঁশঝাড়ে ফেলে রেখে ভ্যান ও মোবাইল ফোন নিয়ে গেছে। তবে তার শরীরে উল্লেখযোগ্য কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘বাঁশঝাড় থেকে কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ভ্যান ও মোবাইল নিখোঁজ রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ