শিরোনাম
শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিতআলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদবগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদ্বোধনগাবতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাবেক এমপি লালুর আর্থিক সহায়তাশেরপুরে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারবড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাধুনটের নিমগাছী দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতগোপালগঞ্জে নিরাপত্তা শঙ্কায় বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটের দুই ট্রেন বন্ধআলফাডাঙ্গায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে স্কুল ফিডিং কর্মসূচিশেরপুরে দলিল লেখক সমিতির সুষ্ঠু নির্বাচন করতে হবে : এমপি জিএম সিরাজপাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

আলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় খামারিরা বক্তব্য রাখেন।

​আলোচনা সভায় বক্তারা দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, দুধ-মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে একই দিন উপজেলার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্কুল ফিডিং কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ