শিরোনাম
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রাণিসম্পদ মেলার উদ্বোধনযুবদলকে শক্তিশালী করতে কুড়িগ্রামে মতবিনিময় সভারপ্তানিমুখী প্রাণিসম্পদে গরবো দেশ সবার আগে বাংলাদেশদেবিদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত : প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান ইউএনওরশ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিতআলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদবগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদ্বোধনগাবতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাবেক এমপি লালুর আর্থিক সহায়তাশেরপুরে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারবড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাধুনটের নিমগাছী দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রাণিসম্পদ মেলার উদ্বোধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বর্ণাঢ্য র‍্যালি, প্রাণিসম্পদ মেলার উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ মেলায় খাতটির বিভিন্ন উদ্যোগ, সম্ভাবনা ও উৎপাদন-সংশ্লিষ্ট কার্যক্রম তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ ফিতা কেটে প্রাণিসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারি ও আয়োজকদের সঙ্গে কথা বলেন। মেলায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উৎপাদন কার্যক্রম, আধুনিক খামার ব্যবস্থাপনা ও সম্ভাবনাময় উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং জেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক হাসিবুর রহমান হাসিব।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন সম্পর্কে খামারিদের উৎসাহিত করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ