শিরোনাম
শেরপুরে দুবলাগাড়ী ঈদগাহ মাঠের সভাপতি খোকা ও সাধারন সম্পাদক বাবলুসহ ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠনশেরপুরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এমপি সিরাজের মতবিনিময়‎বগুড়ার দুই বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডপ্রাপ্ত রতন ফকিরকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২মান্দায় ভ্যানচালকের লাশ উদ্ধারছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধ: ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যুকুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রাণিসম্পদ মেলার উদ্বোধনযুবদলকে শক্তিশালী করতে কুড়িগ্রামে মতবিনিময় সভারপ্তানিমুখী প্রাণিসম্পদে গরবো দেশ সবার আগে বাংলাদেশদেবিদ্বারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত : প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান ইউএনওরশ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিতআলফাডাঙ্গায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির তাগিদবগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ উদ্বোধন

‎বগুড়ার দুই বছরের সশ্রম কারাদণ্ড অর্থদণ্ডপ্রাপ্ত রতন ফকিরকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রতন ফকিরকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎এসআরবি-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া এবং সদর কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

‎এসআরবি-১২ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ রতন ফকির বগুড়া সদর থানার জিআর নং-৭০১/১৯ মামলার (সদর) প্রসেস নং-১৯১/২৪, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৪-এর মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

‎গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করার পর এসআরবি-১২-এর সিপিএসসি বগুড়া ও সদর কোম্পানির সমন্বয়ে একটি যৌথ অভিযানিক দল সয়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রতন ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয় অভিযানিক দল।

‎গ্রেফতারকৃত রতন ফকির বগুড়া সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল ফকিরের ছেলে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এসআরবি-১২ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ ভূমিকা পালন করে আসছে এ বাহিনী। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

‎অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে উল্লেখ করে এসআরবি-১২ কর্তৃপক্ষ জানায়, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ