
মন মাতানো রিমঝিম বৃষ্টি
তোরা দেখবি যদি আায়,
বৃষ্টি ভেজা শীতল হাওয়া
যেন খুশিতে মন হারিয়ে যায়।
টাপুরটুপুর বৃষ্টি পড়ে টিনের
চালে যেন রাখালি বাঁশির সুর,
আয় না কাছে বস না পাশে
ঝিরিঝিরি বৃষ্টির যেন লাগছে কি মধুর।
মনের মাঝে এই বৃষ্টি ধারা
যেন ভালোবাসায় রাঙিয়ে তুলে মন,
ঘরের বেলকোনিতে বসে যেন
উপভোগ করি মুসুল ধারে পড়
বৃষ্টির দৃশ্য আজকে সারাক্ষণ।
এই বৃষ্টি ঝরা এমন দিনে পাশে থাকত
যদি মনের মানুষ শুনতাম তারে গান।
গানের সুরে মাতার হতাম সেই
খুশিতে জুড়াতো মন প্রান।
আষাঢ় শ্রাবন দুমাসে মাঠে ঘাটে
বৃষ্টির জলে থই থই করে,
মন চায় যে আজ বৃষ্টিতে ভিজি
প্রেয়সীর হাতটি ধরে।

